• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

তানোরে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ,৪ দিনেও উদ্ধার হয়নি!

Reporter Name / ৪১৩ Time View
Update : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী :রাজশাহীর তানোরে একদল বখাটে কর্তৃক দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে অপহরণের ৪ দিন পেরিয়ে গেলেও এখনো হদিস মিলছে না ওই শিক্ষার্থীর। অপহরণের ঘটনায় জড়িত বখাটে পারভেজ রনি ও তার সাঙ্গপাঙ্গদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
থানায় এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই মেয়েকে উদ্ধারের জন্য থানা পুলিশকে মোবাইলে অবহিত করা হয়। কিন্তু থানা পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। নিরুপাই বাবা ফজলুর রহমান বাদী হয়ে আজ (১৭ এপ্রিল) রোববার সকালে বখাটে পারভেজ রনি (১৮), তোফাজ্জুল ইসলাম (৫০), হাফিজুর রহমান (৫২) ও মোহাম্মদ ভুট্টু (৪০) এর বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযুক্ত ব্যক্তি ও বাদীর বাড়ি তানোর উপজেলার কলমা ইউপির দিব্যস্থলী গ্রামে। তবে, আরেক অভিযুক্ত বখাটে ব্যক্তি মোমিন (২০), তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাহাদুর মোল্লার টোলা গ্রামে।
বাবা ফজলুর রহমান জানান, উপজেলার বকুলতলা স্কুলে দশম শ্রেণিতে পড়ালেখা করে তার মেয়ে। আর ফৌজদারপাড়াতে এক মাস্টারের কাছে প্রাইভেট পড়ে। সম্প্রতি গেলো (১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয় মেয়ে। পথের মধ্যে বখাটে পারভেজ রনি ও তার সাঙ্গ-পঙ্গরা সিএনজিতে জোরপূর্বক তুলে অজ্ঞাত স্থানে নেয়। খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের আর কোন সন্ধান পাননি তিনি।
মেয়ের ফুফু সেলিনা মাস্টার বলেন, এঘটনার পর বখাটে পারভেজ রনির বাবা, মাসহ আত্মীয়-স্বজনকে বলা হলে তারা উদ্ধার করে দেবে মর্মে আশ্বাস দেয়। কিন্তু তারা সময়ক্ষেপণ করতে থাকায় মোবাইলে থানার ওসিকে জানানো হয় এবং তারই দ্বারস্থ হই। কিন্তু থানার ওসি তাদের মেয়েকে উদ্ধারে গড়িমসি করে। পরে পরিবার থেকে গোদাগাড়ী সার্কেল এএসপিকে অবগত করা হলে তার নির্দেশে তদন্ত শুরু হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের সূত্র ধরে ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category