• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মলাশা অনুষ্ঠিত

Reporter Name / ৪০০ Time View
Update : বুধবার, ১৫ জুন, ২০২২

গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মলাশা অনুষ্ঠিত

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়, গোমস্তাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন,  এ কে এম গালিভ খাঁন, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, আরও ভার্চুয়ালি যুক্ত দেবেন্দ্রনাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা চেয়ারম্যান, মোঃ আনিসুর রহমান খাঁন,উপ-পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,মোঃ সাইফুর রহমান, ইন্সপেক্টর খ সার্কেল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ও  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি  জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন বলেছেন, শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব না। মাদক নিয়ন্ত্রণ করতে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রশাসন আছে, মাদক নিরাময় কেন্দ্র আছে, এগুলোর সাহায্যে আমরা একজন মাদকাসক্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলবো।জেলা থেকে  থেকে মাদক নির্মূল করবো।

আনিসুর রহমান খাঁন,উপ-পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেন,  বাংলাদেশের প্রায় সকল সেক্টরের মানুষ মাদকের সাথে জড়িত। মাদকদ্রব্য সামাজিক ভাবে নিয়ন্ত্রণ করতে যে সমস্যা প্রথমে দেখা যায় সেটা হচ্ছে, কেউ আসক্ত হলে তার বাবা-মা অভিভাবক তা স্বীকার করেন না। তারা ভুক্তভোগীকে নির্দোষ বানাতে ব্যস্ত থাকেন। এই প্রশ্রয়ে সন্তানরা আরও বেপরোয়া হয়ে উঠে। এটা রোধ করতে হবে, নিজে ঠিক হতে হলে আগে দোষ স্বীকার করতে হবে। এই কর্মশালায় বক্তারা মাদক অপব্যবহারে বিভিন্ন দিক তুলে ধরেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category