• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নাচোলে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষে আহত তিনজন।

Reporter Name / ৫১৬ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমি জমা সংক্রান্ত বিপদে জেরে সংঘর্ষে ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে নাচোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের সূত্রে জানাগেছে, গত সোমবার বিকাল আনুমানিক সাড়ে তিনটায় নাচোল উপজেলার সূর্যপুর গ্রামে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিবাদটি নিষ্পত্তির লক্ষ্যে আজিজুর গ্রুপ ও মোফাজ্জল গ্রুপ সালিশে বসেন। মোফাজ্জল গ্রুপ সালিশ অমান্য করে আজিজুর গ্রুপের লোকজন হুমকি-ধামকি ও অকথ্য ভাষা গালিগালাজ করতে থাকে। আজিজুর এর প্রতিবাদ করলে মোফাজ্জল গ্রুপের মেজবাউল, রেজাউল,মোফাজ্জল, তোফাজ্জল,তামিজুল ও সুফিয়া খাতুনসহ আরো অনেকে ধারালো হাসুয়া,লাঠি,লাদনা দিয়ে আজিজুর রহমানকে বেধড়ক মারপিট করে। আজিজুরের চিৎকার চেঁচামেচি শব্দ শুনে তার ছেলের নুরুল ইসলাম তার পিতাকে উদ্ধার করতে আসলে তাকেও বিবাদীরা সঙ্ঘবদ্ধ হয়ে মাটিতে ফেলে মারধর শুরু করে। নুরুল ইসলামের চিৎকার চেঁচামেচি শুনে তার স্ত্রী আজিদা খাতুন তার স্বামীকে উদ্ধার করতে আসলে মেসবাউল হক, মোফাজ্জল ও তার জামাই আজিদা বেগমকে মাটিতে ফেলে বেধড়ক লাথি কিল মারতে থাকে এক পর্যায়ে মেসবাউল এর হাতে থাকা লাঠি দিয়ে তাকে দেয়া মাথার পিছনে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত আজিদা, আজিজুর ও নুরুল ইসলামকে নাচোল হাসপাতালে ভর্তি করে। আজিদার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তার বমি বমি ভাব ও অন্যান্য সমস্যা থাকার কারণে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দেন। নুরুল ইসলাম বাদী হয়ে নাচোল থানা একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মোফাজ্জল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category