• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

টি-টেন লীগে দল পেলেন ৬ বাংলাদেশী ক্রিকেটার

Reporter Name / ৩১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

এবার ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ আবু ধাবি টি-টেন লীগের চতুর্থ আসরের খেলবেন ৬ বাংলাদেশী ক্রিকেটার। গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে ৬ টাইগার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, নাসির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, মুক্তার আলী ও মাহাদি হাসান।

মোসাদ্দেক, মুক্তার আলী ও তাসকিনকে দলে টেনেছে মারাঠা অ্যারাবিয়ান্স। নাসির হোসেনকে দলে নেয় পুনে ডেভিলস। আর মাহাদি হাসান ও আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।

টি-টেন লীগের এবারের আসরে মোট আটটি দল অংশ নিতে যাচ্ছে। দলগুলো হলো- বাংলা টাইগার্স, দিল্লী বুলস, কালান্ডার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, কর্ণাটক টাস্কার্স, টিম আবু ধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স এবং নর্দার্ন ওয়ারিয়র্স।

উল্লেখ্য, নতুন বছরের শুরুতে অর্থাৎ ২০২১ সালের ২৮ জানুয়ারি শুরু হবে এবারের আসর। শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এবারো গত বছরের মত ১০ দিনে টুর্নামেন্ট সম্পন্ন হবে; স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে স্বল্প সময়ে আয়োজন করা হবে এবারের লিগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category