• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা

 

মিজানুর রহমান বাগমারাঃ

রাজশাহী বাগমারা উপজেলার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শ্রীপুর ইউনিয়ন।

বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা সেরা চেয়ারম্যানের পুরষ্কার গ্রহণ করেছেন। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল মামুন খান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, মৎস্য কর্মকর্তা রবিউল আলম প্রমুখ। চেয়ারম্যান মকবুল হোসেন ইউনিয়নে শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখেন। তাঁর অবদানের স্বীকৃতি স্বরুপ উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে সেরা নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা বলেন, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পরামর্শে ইউনিয়নের সব ধরণের কার্যক্রম পরিচালনা করা হয়। এই অর্জন গোটা শ্রীপুরবাসীর। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca