• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে সংকরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন ও আজমল হক ফাউন্ডেশন

Reporter Name / ৩০৭ Time View
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

 

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌরশহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা সেমাই ওরফে সংকর হাসদার বাড়ি থেকে গত ২৬ আগষ্ট ২০২২ ইং রাতে একমাত্র ব্যবহৃত টিউবওয়েলটি চুরি হয়ে যায়। হতদরিদ্র এই দিনমজুর পরিবারের পক্ষে টিউবওয়েল ক্রয় করার সামর্থ্য না থাকায় সহযোগিতার জন্য পানি সংকটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়। উল্লেখিত বিষয়টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সদয় দৃষ্টি আকর্ষণ হলে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে সহযোগিতা বাবদ আর্থিক সাহায্যের একটি চেক প্রদান করেন।

অপরদিকে বীরগঞ্জের বহুল পরিচিত মানবসেবী সংগঠন “আজমল হক ফাউন্ডেশন” কতৃপক্ষ একটি নতুন টিউবওয়েল ক্রয় করে সংকর হাসদার হাতে তুলে দেয়। এব্যপারে অনুভূতি জানতে চাইলে, সংকর হাসদার পরিবারের সদস্যরা মানুষের কল্যানের জন্য সেবায় নিয়োজিত এই মানবতার ফেরিওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca