• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

অসহায় মুক্তিযোদ্ধার স্ত্রীর পাশে গোমস্তাপুরের ইউএনও

Reporter Name / ৬১৮ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

শফিকুল ইসলাম, গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার উদয়নগর মহল্লার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে তার মেয়ে কর্তৃক বাড়ি থেকে বের করে দেওয়ায় তার পাশে দাঁড়ালেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উদয়নগর মহল্লার মৃত মুক্তিযোদ্ধা বাতাসুর স্ত্রী শাজেনুর বেগমের ( ৬৫) এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তিনি তার উদয়নগর মহল্লার বাসায় যান। সেখানে গিয়ে স্বচক্ষে দেখে তিনি উক্ত মহিলার কন্যা রোজিনার সাথে কথা বলে মুক্তিযোদ্ধার স্ত্রীকে তার বাসায় থাকার ব্যবস্থা করে দেন ৷ রোজিনা তার মায়ের সাথে করা দূর্ব্যবহার ও বাসা থেকে বের করে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি তার মায়ের পাশে থাকার অঙ্গীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সাথে ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন ও পিআইও হাবিবুর রহমান। তিনি বৃদ্ধা মহিলাকে খাদ্য সহায়তাও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca