• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

সাপাহারে মুসলিম হয়ে মসজিদ ভাঙচুর: আসামী শ্রীঘরে

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মুসলিম হয়ে মসজিদ ভাঙচুর করার দায়ে সোহেল (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক সোহেল রানা উপজেলার বাদ-উপরইল গ্রামের আ. আজিজের ছেলে বলে জানা গেছে।

থানায় দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান জানান, মোঃ ফরহাদ হোসেন তিলনা ইউনিয়নের বাদ-উপরইল গ্রামের জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় মসজিদ ভাঙচুরের ঘটনায় তিনি বাদী হয়ে স্থানীয় থানায় বাদ উপরইল গ্রামের বাবা-ছেলে সহ তিনজনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন। বিবাদীরা হলেন আ. আজিজের ছেলে ১।সোহেল রানা (৩০) ,২। জুয়েল (৩২) এবং একই গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ৩। আ. আজিজ (৫৫) ।

তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, উপজেলার বাদ উপরইল গ্রামের জামে মসজিদের উত্তর পাশে কার্ণিশের সাথে লাগানো বাদীদের একটি বড় মেহগনি গাছ আছে। ঝড় বাতাসে ওই গাছের ডাল-পালা লেগে প্রায়’শ মসজিদের ক্ষয়ক্ষতি হয়। গত বছরে ঝড়ে গাছ দুলে মসজিদের কার্ণিশের সাথে লেগে কার্ণিশ ভেঙ্গে যায়। যাতে করে মসজিদ কর্তৃপক্ষের ৫ হাজার টাকা ক্ষতি হয়।বার বার গাছটি সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও বিবাদীরা কোন কথায় কর্ণপাত করে না। বরং গাছ সরাবেনা মর্মে জানিয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সকাল ৮টার দিকে মসজিদের সভাপতি ফরহাদ হোসেন মুসল্লীদের নিয়ে মসজিদের সাথে লাগানো গাছটির বর্ধিত ডালপালা কেটে দেয়। যাতে ঝড় বাতাসে ডালপালা লেগে মসজিদের কোন ক্ষয়-ক্ষতি না হয়।

সেই সূত্র ধরে ১নং আসামী সোহেল ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে মুনল্লীদেরকে কটাক্ষ করতে থাকে। এসময় স্থানীয় জনৈক মুসল্লী দেলোয়ার তাকে কটাক্ষ করতে নিষেধ করলে তার হাতে থাকা কুড়ালের হাতল দিয়ে তার মাথায় আঘাত করে। যাতে করে গুরতর আহত হন মুসল্লী দেলোয়ার। এসময় সোহেলের বাবা ও ভাই কুড়াল,শাবল, রড ইত্যাদি দিয়ে মসজিদ ভেঙে ফেলার উদ্দেশ্যে মসজিদের সম্মুখভাগে মিনার ভাঙচুর করে। এঘটনায় মসজিদের সভাপতি ফরহাদ হোসেন বাদী হয়ে তিন বাবা ছেলের নামে স্থানীয় থানায় অভিযোগ করেন। পরে তাদের নামে মামলা ফাইল করে গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ১নং আসামী সোহেলকে আটক করে থানা পুলিশ। পরের দিন আসামী সোহেল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামীকে আটক করার আগে থেকেই তার বাম হাত ভাঙ্গা ছিলো বলেও নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান।
মুসলিম হয়ে মসজিদ ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category