• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে আসামি আটক করতে গিয়ে হামলায় ১ পুলিশ সদস্য আহত

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামলার আসামি আটক করতে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর থানার উপ- পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ জন কনস্টেবল ওই গ্রামে একটি মামলার পলাতক আসামিদের আটক করতে গেলে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী( ২৫) গুরুত্বর আহত হয়। তাকে রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক শওকত আলী ও উপ- পরিদর্শক শাহরিয়ার হোসেন ২ জন কনস্টেবলকে নিয়ে ওই গ্রামে আসামি আটক করতে গেলে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তাদের লাঠির আঘাতে একজন পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী আহত হয়।

এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category