• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

আলিবাবা’র নামে ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্র আটক

Reporter Name / ২৬৮ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্কঃ

‘আলিবাবা’র নামে ৬ কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্বখ্যাত বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার নামের সঙ্গে মিল রেখে অ্যাপসের নাম দেওয়া হয় ‘আবাবা’। ভোক্তা ও বিনিয়োগকারীদের বোঝানো হয়, চীনের প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি আলিবাবার অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আবাবা অ্যাপস। বিনিয়োগ করার পর শুধুমাত্র পণ্যের অর্ডার কনফার্ম করাই হলো সদস্যদের কাজ। এভাবে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১ হাজার সদস্য যুক্ত করানো হয় আবাবা অ্যাপসে। সদস্যদের কাছ থেকে নেওয়া হয় সর্বনিম্ন ১২ হাজার থেকে সর্বোচ্চ লাখ টাকা। এভাবে এক প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় ৬ কোটি টাকা।

চাঁপাইনবাবগঞ্জে এই প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার শেখটোলা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। র‍্যাব-৫, সিসিপি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন- প্রতারক চক্রের মূলহোতা জেলার শিবগঞ্জ পৌরসভার শেখটোলা গ্রামের মো. সাইফুদ্দিনের ছেলে মো. সানাউল ইসলাম (৪০), একই গ্রামের মৃত মোকছেদ আলী শেখের ছেলে মো. সাইফুদ্দিন (৬০), মৃত জাবেদ আলীর মেয়ে রুলি আরা বেগম (৫৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটককৃতরা একটি সঙ্ঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। প্রতারণার মাধ্যমে জেলার প্রায় ১ হাজার গ্রাহকদের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। এই প্রতারক চক্রের একটি গ্রুপ বর্তমানে কম্বোডিয়াতে অবস্থান করছে এবং বাকি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থান করে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিল। আবাবা অ্যাপসের ওয়েববসাইটটিতে বিভিন্ন প্রোডাক্টে রিভিউ দিয়ে টাকা আয়ের আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তারা।

র‍্যাব আরও জানায়, জেলার অনেক ভুক্তভোগীর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অপারেশন দল ছায়া তদন্ত শুরু করলে এর সত্যতা পায়। পরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঝিনাইদহ জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পলাতক আসামি সোহাগ চাঁপাইনবাবগঞ্জে আটককৃতদের আত্মীয় হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। র‍্যাবের আভিযানিক দল প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে বিপুল পরিমাণ আলামতসহ আটক করতে সক্ষম হয়েছে।

এ সময় আটককৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, টেলিগ্রাম গ্রুপে আবাবা অ্যাপসের বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট, অ্যাপসটির বিভিন্ন কার্যক্রমের নথিপত্র ও কোম্পানির লোগো সম্বলিত গেঞ্জি জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এম.এস.হোসেন/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca