• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

পঁচা-বাসি খাবার বিক্রয় ও সংরক্ষণ, জরিমানা গুনল দুই রেস্তোরাঁ

Reporter Name / ৩১৩ Time View
Update : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি পঁচা খাবার সংরক্ষণ ও বিক্রয় এর অপরাধে রংপুর নগরের পার্কের মোড়ের দুইটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি-পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার দায়ে পার্কের মোড়ে অবস্থিত নিউ সাগরিকা রেস্টুরেন্টে ও আনোয়ার রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভবিষ্যতেও জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca