• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

রংপুরে চালের গুদামে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ ব্যবহার করার দায়ে রংপুরের পাগলাপীরে বিভিন্ন চালের গুদামে অভিযান চালিয়ে আজ (১৪ জানুয়ারি) ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন, রংপুর এর মোবাইল কোর্ট।

রংপুরের পাগলাপীরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

রংপুর জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাট অধিদপ্তর ও মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।

তিনি আরও জানান, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় ২ টি চাল গুদামের মালিককে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠান ২ টি হলো ভাই ভাই ট্রেডার্স ও মোতালেব ট্রেডার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca