• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশে এসে করোনা পজিটিভ উইন্ডিজ ক্রিকেটার

Reporter Name / ২৮৩ Time View
Update : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

বাংলাদেশে সফরে আসার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। ওয়ানডে দলের হয়ে খেলতে আসা হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হয়েছেন। যদিও বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে তাঁর ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে।

সর্বশেষ দুইদিনের মাঝে আরও দুইবারের পরীক্ষায় দুইবারই করোনা পজেটিভ হয়েছেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়ানডে দলে থাকা এই লেগস্পিনার। কোনো উপসর্গ না থাকলেও আপাতত তিনি আইসোলোশনে রয়েছেন।

সেই সঙ্গে তাঁর বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যদিও দলের সঙ্গে থাকা বাকি ক্রিকেটারদের ফলাফল নেগেটিভ এসেছে।

এ প্রসঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে, ‘সরকারি নিয়ম অনুযায়ী ওয়ালস উইন্ডিজ স্কোয়াডের বাইরে আইসোলেশনে রয়েছেন। দলীয় ডাক্তার প্রেমানন্দ সিংয়ের তত্ত্বাবাধানে রয়েছেন সে। উইন্ডিজ দলের সফরকারী বাকি সদস্যরা দ্বিতীয় কোভিড-১৯ পরীক্ষাতেও নেগেটিভ প্রমাণিত হয়েছে। বিগত ১১ দিন তাদের ৪ বার পরীক্ষা করা হয়েছে।’

এর আগে বাংলাদেশ সফরে আসার আগ মুহূর্তে করোনা পজেটিভ হয়েছিলেন রোমারিও শেফার্ড। যে কারণে বাংলাদেশ সফরে আসা হয়নি এই ক্রিকেটারের। তাঁর বিকল্প হিসেবে রঙিন পোশাকের দলে জায়গা পেয়েছেন কিওন হার্ডিং।

বাংলাদেশে আসার আগে কয়েক দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে ক্যারিবীয় ক্রিকেটারদের। ২ জানুয়ারি করা টেস্টে শেফার্ড ছাড়া সবাই নেগেটিভ এসেছিল। এর আগের এক পরীক্ষাতেও করোনা পজেটিভ এসেছিল তাঁর।

এমনিতেই করোনা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেনি দলটির শীর্ষ ১২ ক্রিকেটার। সেই সঙ্গে এবার যোগ হয়েছে করোনার কারণে ক্রিকেটারদের ছিটকে যাওয়ার মিছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca