• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল সহ এক জনকে আটক করেছে র‌্যাব

Reporter Name / ২৬০ Time View
Update : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

হাবিবুল বারি হাবিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ৭২ বোতল ফেনসিডিল সহ শিবগঞ্জের শহিদুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব । র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, র‌্যাব-৫ এর একটি দল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল । এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পৌরসভাস্থ মহানন্দা ঢাকা বাসস্ট্যান্ড সি লাইন বাস কাউন্টারের মধ্যে ১ জন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৬ জানুয়ারি ২০২১ রাত সাড়ে ৯ ঘটিকায় এক মাদক ব্যবসায়ীকে নিষিদ্ধ ভারতীয় ৭২ বোতল ফেনসিডিল সহ আটক করে । আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর নামোচাকপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শহিদুল ইসলাম । এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল সেট, ১ টি সিম কার্ড ও ১টি ট্রাভেল ব্যাগ ও জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category