• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, ঢাকাজুড়ে আতঙ্ক ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষে ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থান কত? দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর এক ছেলেকে কবর দিয়ে ফিরেই ছোট ছেলের লাইফ সাপোর্টের সামনে বাবা যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে বাছাই ৩০০ বাংলাদেশি রাষ্ট্রদ্রোহে জড়িতদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না: মন্ত্রী চাকরি খুঁজে হতাশ? হজরত মূসা (আ.)-এর এই দোয়ায় চান কল্যাণ

খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, খুলনা:

খুলনার রূপসা উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে কার্তিক বিশ্বাস (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কার্তিক বিশ্বাস ওই গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে। তিনি খুলনার খাজা খানজাহান আলী মার্কেটের একটি হার্ডওয়্যার দোকানে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে এক বন্ধুর ছুরিকাঘাতে আহত হন কার্তিক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কার্তিকের আরেক বন্ধু সজীব জানান, তাঁর এক বন্ধু কার্তিককে ছুরিকাঘাত করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি জানাতে পারেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কার্তিকের শারীরিক অবস্থা গুরুতর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ছুরিকাঘাতের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca