• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

রমজান শুরু হতে বাকি আর কত দিন, জানাল চাঁদ দেখা কমিটি

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস। সেই হিসাবে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে সম্ভাব্য বাকি রয়েছে আর মাত্র ৮৯ দিন। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে জমাদিউস সানি মাস।

দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান—স্পারসো থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর আসবে রজব, শাবান ও রমজান মাস। সরকারি ক্যালেন্ডারে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ উল্লেখ রয়েছে। সেই হিসাবে ১১ নভেম্বর থেকে রমজান শুরু হতে বাকি ৮৯ দিন।

রমজান মাস ৩০ দিনের হলে আগামী ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আর ২৯ দিনে মাস শেষ হলে ঈদ হতে পারে ৯ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও ঈদের তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।

এদিকে কাজাখস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালনের সম্ভাব্য তারিখ জানানো হয়েছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর পূর্বাভাস দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

গালফ নিউজের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে কাজাখস্তানের প্রকাশিত সূচিতে ঈদের সম্ভাব্য তারিখ ৯ মার্চ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, বিভিন্ন দেশের ক্যালেন্ডার ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মধ্যে ঈদের তারিখে এক দিনের পার্থক্য রয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মে পবিত্র আরাফাতের দিন এবং ১৬ থেকে ১৮ মে পর্যন্ত ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কাজাখস্তান। এ ছাড়া ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। ১৫ জুন আশুরা এবং ১৪-১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখও প্রকাশ করা হয়েছে।

তবে এসব ধর্মীয় দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে দেশভেদে এবং চাঁদ দেখার পরিস্থিতি অনুযায়ী তারিখে এক দিনের পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন ক্যালেন্ডার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে। তাই বাংলাদেশে রোজা শুরুর দিন ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ জানতে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca