• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা উদ্ধার রামুতে বন্য হাতির আক্রমণে মা মেয়ের মর্মান্তিক মৃত্যু বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা

ভোলাহা‌টে হা‌ফেজ‌দের কুরআনুল কা‌রিম প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান

Reporter Name / ২৮৭ Time View
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ ইসমাইল হক,ভোলাহাট প্রতি‌নি‌ধিঃ
চাপাইনবাবগন্জের ভোলাহা‌টে কুরআনুল কারিম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজদের প্রতিযোগিতা ও মাদক সেবন বর্জন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।
ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোঃ তাজামুল হকের সভাপতিত্বে , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াজদানী অালীম আল রাজী জর্জের আয়োজনে রামেশ্বর পাইলট ইনস্ট‌িটিউট মাঠে অনুষ্ঠিত হয়
এ সময় প্রধান অতিথি হি‌সে‌বে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মশিউর রহমান, অফিসার ইনচার্জ জনাব মাহবুবুর রহমান। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াজদানী আলীম আল রাজী জর্জের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী তিন পর্বের অনুষ্ঠানের ১ম পর্বে ১-৩০,১-২০ ও ১-১০ পারা পর্যন্ত হেফজ প্রতিযোগিতায় ১৮ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিদের বিচারক হিসেবে বগুড়া থেকে হাফেজ ক্বারী মাওঃ মোঃআব্দুল মজিদ, হাফেজ ক্বারী মাওঃ‌মোঃ শাহীন আলম, রাজশাহী থেকে হাফেজ ‌মোঃহুজায়ফা বিন আবু বকর উপস্থিত ছিলেন। ১-৩০ পারায় হাফেজ মোমেন, ১-২০ পারায় হাফেজ আব্দুল বাশির ও ১-১০ পারায় হাফেজ আসমাউল হক প্রথম স্থান অধিকার করেন। ২য় পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজয়ীদেরকে একটি করে সম্মাননাপত্র,সাইকেল,অর্থসহ বিভিন্ন প্রকার উপহার প্রদান করা হয়। এছাড়াও একজন সেনা কর্মকর্তা ৩৮ জন হাফেজ শিক্ষার্থীদের জুব্বা ও পাইজামা, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান ৩০জনকে জুব্বা ও পাইজামা, এছাড়া অন্যান্যরা অর্থ সহায়তা করেন। শেষ পর্বে সন্ধার প‌রে বগুড়ার কলোরব ইসলামী শিল্পগোষ্ঠীর ইসলামী গান ও গজল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওঃ‌মোঃ জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category