• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

জোর করে অন্যত্র বিয়ে, প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান

Reporter Name / ৩০৭ Time View
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু/ এ ঘটনায় প্রেমিক রাজুর (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজু পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। তার প্রেমকিা সুমাইয়া একই ইউনিয়নের আলিপুর গ্রামের এমাদুল আকনের মেয়ে।

এক বছর আগে একই ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে কামালের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়।

নারায়ণগঞ্জে করোনায় নারীর মৃত্যু, পালিয়েছে স্বামী স্বজন ≣ পবিত্র আশুরা আজ, এবার বাইরে শোকের অনুষ্ঠান করা যাবে না ≣ মিডিয়া গ্রুপ-আমাদের সময়ের প্রতিনিধি সম্মেলনে নাসিমা খান মন্টি বললেন, সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ বাড়ছে
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাজু ও সুরাইয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিবার সম্পর্ক মেনে না নিয়ে গত বছর সুরাইয়াকে কামালের সঙ্গে বিয়ে দেয়।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে তারা দুজনে একসঙ্গে বিষপান করেন। স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca