• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বরগুনায় পাঁচটি হরিণের চামড়া উদ্ধার

Reporter Name / ৩৫২ Time View
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটা উপজেলার টেংরার খাল এলাকা থেকে পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।শনিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন।

জানা গেছে,হরিণ শিকার ও চোরাচালানকারী একটি চক্র টেংরার খাল এলাকায় পাঁচটি হরিণের চামড়াসহ অবস্থান করছে।এ সময় কোস্টগার্ড সদ্যস্যরা টেংরার
খাল এলাকায় অভিযান চালাই।কোস্টগার্ড সদ্যসদের
টের পেয়ে শিকারিরা চামড়া ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন,গোপন সংবাদ
পেয়ে হরিণের চামড়া উদ্ধার করি। কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে এবং চামড়াগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca