• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পাবনা থেকে বিআরটিসি বাসে ৬ কেজি গাঁজা নিয়ে আসার সময় কানসাটে আটক ১ যুবক

Reporter Name / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
পাবনা থেকে বিআরটিসি বাসে ৬ কেজি গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে যাবার সময় ডলার নামে ১যুবককে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃত আসামি, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামাত এলাকার মোছা. তাহেরা বেগম ও মো. আলকাছ আলীর ছেলে মো. সবুজ ইসলাম ওরফে ডলার মাহমুদ (২৪)।

জানাগেছে, ৩ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়কে র‌্যাবের চেকপোষ্টে পাবনা থেকে আসা বাসের ভেতর ১টি রংয়ের বালতির মধ্য থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ডলারকে হাতেনাতে আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ডলার র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

০৩/০৩/২০২১/কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category