• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ১

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু :

রাজধানীর পল্টন থানা এলাকা হতে পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-মোঃ কামরুজ্জামান আলী (৬০)। এ সময় তার হেফাজত থেকে রঙিন পাসপোর্ট সাইজের ছবি ৬টি, ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ৪টি, জাতীয় পরিচয়পত্র ৩টি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, প্রথম আলো পত্রিকায় পাত্রী চাই কলামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি, ২০২১ উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা উত্তরা বিভাগ। ।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী জানান, তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। রবিবার (১৪ মার্চ, ২০২১) বিকাল ৫.৩০টায় পল্টন থানার আহাদ পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে বিমান বন্দর জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা জানান, পত্রিকায় বিজ্ঞাপন দেখে বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারীগণ সরল বিশ্বাসে গ্রেফতারকৃতের সাথে যোগাযোগ করতো। সে তাদের বিবাহ করবে বলে সূ-কৌশলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দিতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca