• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

অক্সিজেন সাপোর্টে থাকা নারীকে ধর্ষণ

Reporter Name / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু :

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ’তে ভেন্টিলেটরে থাকা এক নারী ধর্ষণের শিকার হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ওই হাসপাতালেরই এক কর্মী। ভারতের রাজস্থানের জয়পুরের এক হাসপাতালে সোমবার রাতে এ ঘটনাটি ঘটে।

পরদিন সকালে ওই নারীর স্বামী হাসপাতালে তাকে দেখতে যান। তখন ওই নারী কাগজে লিখে ঘটনার কথা তার স্বামীকে জানান। পরে তার স্বামী পুলিশে অভিযোগ দায়ের। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

জানা গেছে, হাসপাতালের আইসিইউতে অক্সিজেন সাপোর্টে ছিলেন ওই নারী। মঙ্গলবার হাসপাতালে স্ত্রীকে দেখতে যান ওই নারীর স্বামী। অশ্রুসিক্ত চোখে স্ত্রী কিছু একটা বলার চেষ্টা করছেন দেখে তার হাতে একটি কলম ও কাগজ দেন স্বামী।

তখনই ঘটনাটি লিখে জানান ৩০ বছরের বেশি বয়সী ওই নারী। হাসপাতালেরই এক ২৬ বছরের কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ওই নারীর স্বামী থানায় এফআইআর দায়ের করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশের কাছে অভিযোগে ওই নারীর স্বামী জানান, সোমবার রাত ৮টার দিকে তার স্ত্রীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তখন তাকে বাড়ি চলে যেতে বলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনে তাকে ফোন করে ডাকা হবে।

পুলিশ কর্মকর্তা প্রদীপ মোহন শর্মা বলেছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ ছুটে যায়। তখন হাসপাতালে কে কে ডিউটিতে ছিলেন এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ততে সনাক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category