• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ওজনে কম দেয়াসহ নানা অভিযোগে ৩ মাংস বিক্রেতাকে জরিমানা|

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

আজ ২২ মার্চ ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও মান্যবর জেলা প্রশাসক, ফরিদপুর এবং বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক বোয়ালমারী উপজেলার চৌরাস্তা মাংস বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাংসের ওজনে কম দেয়া, অবৈধভাবে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩ মাংস বিক্রেতাকে ২৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, বোয়ালমারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা ক্যাবের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca