• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে সতর্কতা,সুরক্ষার জন্য মাস্ক বিতরণ

Reporter Name / ৩৭৪ Time View
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানতে সতর্কতা,সুরক্ষার জন্য মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে কেনাবেচা করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার করা হয়। করোনা থেকে সুরক্ষায় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি এর সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর গুলশান কাঁচাবাজার, মিরপুর শাহ আলী বাজার, আগারগাঁও তালতলা বাজার, মিরপুর শেওড়াপাড়া বাজার এবং কাজীপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, সহকারী পরিচালক জনাব রজবী নাহার রজনী, জনাব প্রনব কুমার প্রামানিক এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা,চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৪৪ টি প্রতিষ্ঠানকে ১,৫০,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা আসন্ন রমজান মাস উপলক্ষে ও কোভিড মাহামারীর এ সময়ে আতংকিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা হতে বিরত থাকতে এবং সম্মানিত ব্যবসায়ীগণকে ন্যায্যমূল্যে ও স্বাস্থ্য বিধি মেনে পণ্য বিক্রয় করতে আহবান জানান।
ভোক্তাস্বার্থ সুরক্ষায় অধিদপ্তর সময়ে ও দু: সময়ে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ভোক্তা প্রতারিত হলে অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ কল করে অভিযোগ জানাতে ও প্রতিকার নিতেও আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca