• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

Reporter Name / ২৫২ Time View
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারি ধারাবাহিকতায় আজ বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় আজ ৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবী। এসময় তারা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এসময় বরিশাল নগরীর লঞ্চ ঘাট, নতুন বাজার, রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca