• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে মেশিন-সরঞ্জাম জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

Reporter Name / ৩০২ Time View
Update : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে মেশিন-সরঞ্জাম জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
পদ্মা ও মহানন্দায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অপরাধে বিপুল পরিমাণ বালু, মেশিন, সরঞ্জাম জব্দ ও এক্সাভেটার (মাটি কাটার যন্ত্র) পুড়িয়ে ধ্বংস করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (০৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। দুপুরে মহানন্দা নদীতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা-চকঝগড়ু ঘাট এলাকায় ৪টি বিশাল বালুর স্তুপ, ৩টি বালু তোলার ড্রেজার মেশিন ও বালুবাহী কার্গো জব্দ করা হয়। জেলা প্রশাসনের দেয়া ইজারাকৃত বালু মহলের সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসব জব্দ করা হয়। এসময় বালু পয়েন্ট, ড্রেজার মেশিন ও কর্গোতে লাল পতাকা দিয়ে সবধরনের স্থানান্তরে নিষেধাজ্ঞা দেয়া হয়। জব্দ হওয়া মালমাল ও সরঞ্জাম নিলামে তোলা হবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, এর আগে বালুমহলটির ইজারাদার বাদল আলীর বিরুদ্ধে সীমানার বাইরে গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এদিকে বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় ৭নং বাঁধে পদ্মা নদী হতে অবৈধভাবে বালু ও মাটি কাটার অপরাধে একটি এক্সাভেটার (মাটি কাটার মেশিন) মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও আরো একটি এক্সাভেটার মেশিন জব্দ করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া, মোহাম্মদ আশরাফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিনসহ পুলিশ ও র‍্যাবের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই এসব নিলামে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category