• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে‌ বিষ পানে এক গৃহবধুর আত্মহত্যা

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

মোঃ সুফিয়ান,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কোলাহলের জের ধরে শিউলী বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে কসবা ইউনিয়নের উজিরপুর এলাকার আঃ রহমানের স্ত্রী। গত কাল সকালে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়; বেশ কয়েক বছর থেকে পারিবারিক কোলাহলের জের ধরে তাদের পরিবারে অশান্তি বিরাজ করছিলো। গতকাল (৭ এপ্রিল) সকালে সকলর অজান্তে কিটনাশক (বিষ) পান করে। শিউলী ছটফট করতে থাকে। তাৎক্ষণিক পরিবারের লেকজন রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে; চিকিৎসক সে দিন রাত ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হস্তান্তর করে। রাজশাহী যাওয়ার পথে কালহর এলাকায় রাত সাড়ে ৯টায় মৃত্যু বরণ করেন। পরিবারের লোকজন ঐ গৃহীনির মরদেহ লাশ বাড়িতে নিয়ে যায়।

নাচোল থানার ওসি সেলিম রেজা। তিনি জানান; নাচোল থানার তদন্ত ওসি আঃ ওহাব ও এসআই নাজমুল ঐ গৃহীনির বাড়িতে গেছিলো। আজ বৃহস্পতিবার ভোরে লাশ থানায় আনা হয়েছিলো ময়নাতদন্তের জন্য। এ মর্মে ইউডিডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca