• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

নাচোলে দিনের বেলায় পুকুরে মাছ চুরি

Reporter Name / ২৯৩ Time View
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

মোঃ সুফিয়ান নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে মাছ চুরির অভিযোগ উঠেছে। ঘটনানাটি ঘটেছে শুক্রবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আমলাইন গ্রামের মোঃ আবু সুফিয়ানের পুকুরে।

অভিযোগ সুত্রে জানাগেছে,ফতেপুর ইউপির আমলাইন গ্রামে সরকারি একটি পুকুর ১বছরের জন্য লিজ নেই আবু সুফিয়ান। পুকুর লিজ নেওয়ার পর থেকে সুফিয়ান মাছ চাষ করে আসছে। কিন্তু মাছ ছাড়ার কয়েক মাস পর থেকেই উক্ত পুকুরটির মাছ কেবা কাহারা চুরি করে নেয়।এমতাবস্থায় শুক্রবার সকাল ১০ টার সময় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে সুফিয়ান দেখতে পায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সরজন গ্রামের মৃত তবজুল মুক্তারের ছেলে মো: মোস্তফা অনুমান ১০০ ফিট কারেন্ট জাল দিয়ে পুকুরে মাছ ধরছে। সুফিয়ান জালসহ মাছ চোর কে আটকের চেষ্টা করলে পাশে থাকা ডিপের ড্রাইভার নুহু আলম সুফিয়ান কে ধরে ধস্তাধস্তি শুরু করলে মোস্তফা ও হেলাল মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

পুকুর মালিক আবু সুফিয়ান অভিযোগ করে বলেন গত একমাসে আমার পুকুর হতে তারা ৩ জন আনুমানিক ৩০ মণ মাছ চুরি করেছে।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজার নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca