• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে বাইকের তেলের ট্যাঙ্কি ও বডিতে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার, আটক-১

Reporter Name / ২৪৪ Time View
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
মোটরসাইলের তেলের ট্যাঙ্কি ও বডিতে বিশেষ কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ১০৫ বোতল ফেনসিডিল, ১টি বাইক ও নগদ ৬০০ টাকাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

শিবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের দাউন জাগির নার্সারী মোড়ের রাস্তায় চেকপোষ্টে এ ঘটনাটি ঘটে।আটককৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের ৭নং ওয়ার্ডের মোছা. দুলালী বেগম ও সাদিকুল ইসলামের ছেলে মো. শুকুদ্দি (২৬)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল রোববার দুপুর সোয়া ২ টার দিকে শিবগঞ্জের চেকপোস্টে ১টি হিরো গ্লামার বাইককে থামানোর সংকেত দেয় র‌্যাব। এ সময় বাইক আরোহী সংকেত অমান্য করে পালিয়ে যাবার সময় রাস্তার পাশে পড়ে যায় এবং আসামি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটককৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

১৮/৪/২০২১/চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category