• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভোলাহাটে ক্যানেলের মধ্যে ইটভাটা শ্রমিকের লাশ

Reporter Name / ২২২ Time View
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে মাঠের মধ্যে ক্যানেলের ভিতর ইটভাটা শ্রমিকের লাশ পাওয়া গেছে। ১৯শে এপ্রিল রোজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভোলাহাট হতে শিবগঞ্জ রাস্তা সংলগ্ন গোহালবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধুমবালু ব্রীজ সংলগ্ন ক্যানেলের ভিতর বজরাটেক ঈদগাহপাড়া গ্রামের আলী মোহম্মদের ছেলে ইটভাটা শ্রমিক বাবুল আলী (৩৬)’র লাশ দেখতে পায় পথচারিরা।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সাথে ছিলে পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা। পরে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে খবর পেয়ে ইটভাটা মালিক ও ওয়ার্ড মেম্বার ইমরান আলী জানান, বাবুল তার ইটভাটায় শ্রমিক দেখা শুনা করতেন।

তিনি প্রতিদিনের ন‌্যায় ১৮ এপ্রিল রবিবার বাড়ী থেকে আমাদের ইটভাটা জে টাটাতে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ী চলে যান। পরদিন সকালে শুনতে পায় বাবুলের লাশ ক্যানেলের ভিতর পাওয়া গেছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি কিডনী রোগে ভুগছিলেন। স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বাবুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য তার কিডনী অকেজো হয়ে পড়েছিল।

এদিকে রবিার বাবুল ইটভাটায় কাজে এসে প্রতিদিনের মত সন্ধ্যায় বাড়ী না গেলে তার স্ত্রীসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা-খোঁজি করেন।

পরে মাঠের মধ্যে রাস্তার পাশে ক্যানেলের ভিতর স্বামীর লাশের খবর পেয়ে ছুটে যান বলে জানান স্ত্রী ডলি বেগম। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশের সুরুৎহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তিনি আরো বলেন, বাবুলের লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category