• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ জন আটক- ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৩ জন ও ৬ গ্রাম হেরোইনসহ ১ ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান, আনিছুর রহমান খান।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়ার মৃত সোনামিয়ার ছেলে মো. আজম (৪০), জয় নগর মীরপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে মীর মো. মাসুদ রানা রঞ্জু (৪০), শিবগঞ্জ শেখ টোলার মৃত আফসার আলীর ছেলে সেনাউল (৩৬) ও একই উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে মো. রবিউল ইসলাম (৩২)।

জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল শনিবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রঞ্জুকে আটক করা হয়।

অপরদিকে ডিএনসির আরেকটি অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আজম, রবিউল ও সেনাউলকে আটক করা হয়। পরিদর্শক ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে এস আই আসাদুর রহমান, এস আই খন্দকার সুজাত আলী, সিপাই আল আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলামসহ ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইনসহ আটক রঞ্জু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

৩ মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

২৪/৪/২০২১/চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category