• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

হত্যা মামলার প্রধান আসামিকে নাচোলে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহতে হত্যা মামলা দায়েরের পর প্রধান আসামী বঙ্গপাল (৩৫) কে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটক আসামি, নওগাঁ জেলার নিয়ামতপুরের মাসনা এলাকার মৃত যগপালের ছেলে বঙ্গপাল। গত ২২ এপ্রিল মামলাটি করা হয়। মামলা নং-১৭।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে ২৪ এপ্রিল শনিবার দুপুর পৌণে ২ টার দিকে নাচোল উপজেলার পুর্ব লক্ষণপুর ধাওয়াপাড়া এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামী বঙ্গপাল (৩৫)কে আটক করতে সক্ষম হয় র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। আটক আসামিকে নিয়ামতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে তীর ধনুক নিয়ে আদিবাসী দু’ই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ নারীসহ অন্তত আরও ৮ জন আহত হয়েছিল। এ ঘটনা ঐ এলাকাতে তখন চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

২৪-৪-২০২১/চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca