• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে জুয়া || ১১ জন আটক || মামলা রুজু

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারতে আইপিএল ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে জুয়া খেলার অপরাধে ১১ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের মো.তোফাজ্জল হোসেন (৫৫), শাহিন আক্তার (৫২), নিয়ামুল হক (৫০), রুহুল আমিন(৫০), ইসমাইল হোসেন (৩৬), করিম ওরফে ছবি (৪৫), রবিউল আলম (৫০), ইদ্রিস আলী (৪১), আবুল কালাম আজাদ(৪২), রবিউল আলম (৩৮), তাহির হোসেন (৫৩)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড সংলগ্ন হোসেন পেট্রোলপাম্প এর সামনে জেলা ঠিকাদার কার্যালয়ে জুয়া খেলা চলছে।

খবরটি পাবার পর দ্রুত র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ঐ কার্যালয়ে অভিযান চালিয়ে টেলিভিশনে আইপিএলে বাজি ধরে এবং আসর বসিয়ে তাস দিয়ে টাকার বিনিময়ে গোল হয়ে বসে জুয়া খেলারত অবস্থায় ১১ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করে।

২৩ এপ্রিল শুক্রবার রাত ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের স্বরুপনগরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির নিচতলার অফিস রুমের ভেতর অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় ২ সেট পুরাতন প্লেয়িং কার্ড, ১টি ৪৩ ইঞ্চি এলইডি টিভি এবং নগদ ৮৩ হাজার ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের কলোনি পাড়ায় একটি বাড়িতে জুয়া খেলার সময় হাতেনাতে ৮ জনকে আটক করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

২৪-৪-২০২১/চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category