• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
চৌমুহনীতে বাসে অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহে ইটভাটার পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ সাতক্ষীরার কলারোয়ায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে ঝিনাইদহে মেলায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম সাভারের আশুলিয়া থেকে লুণ্ঠিত চাল মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১ নাচোল বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন বগুড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী মিলন টেকনাফে ১৫ জন প্রান্তিক কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরা টু কালিগঞ্জ  সড়ক যেন মৃত্যুফাদ যাত্রীদের চরম ভোগান্তি ;সংশ্লিষ্টদের উদাসীনতা

যশোরে ভারত ফেরত দুই জনের দেহে ভ্যারিয়েন্ট শনাক্ত 

Reporter Name / ৩৬১ Time View
Update : শনিবার, ৮ মে, ২০২১

মোঃ-সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত দুই জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করে ভারতীয় ভ্যারিয়েন্ট B1.617.2 শনাক্ত হয়েছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ৬ মে পর্যন্ত বেনাপোল দিয়ে ২ হাজার ২০৩ জন দেশে ফিরেছেন। তাদের যশোর ও পাশের চার জেলায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ১৮ জন করোনা পজিটিভ যাত্রীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

এদের মধ্যে দুই জনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব থাকার কথা জানিয়ে জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তবে এটি ডাবল মিউট্যান্ট নয়।’ এ ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

যশোর জেনারেল হাসপাতালে থাকা ওই দুই রোগীকে আলাদা করে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ভারত থেকে ফিরবার পথে তার সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে নিয়ে পরীক্ষার পরামর্শ দিয়েছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category