• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সদর হাসপাতাল ঝিনাইদহে দিনে দালাল রাতে মোবাইল চোর !

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ৯ মে, ২০২১

বছরের পর বছর ধরে ঝিনাইদহ সদর হাসপাতালসহ হামদহ এলাকার আলোচিত মোবাইল চোর সাগর অবশেষে আটক আটক হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল ফোন। সাগর ছোট কামারকুন্ডু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ৪ মে শৈলকুপার কৃষ্ণপুর গ্রামের আশরাফুল ইসলাম তার শিশু কন্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। ঘটনার দিন তার ব্যবহৃত ১৭ হাজার টাকা মুল্যমানের মোবাইল ফোন ও ৯ হাজার টাকা চুরি হয়। টাকা ও ফোন না পেয়ে তিনি ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন। পুলিশ ঝিনাইদহ সদর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চোর সাগরকে গ্রেফতার করে। পুলিশী জিজ্ঞাসাবাদে সাগর জানায় তার কাছে চুরি হওয়া দুইটি মোবাইল ফোন আছে। পুলিশ আসামির দেওয়া তথ্য মোতাবেক তার বাড়ি থেকে বাদী আশরাফুলের চুরি হওয়া মোবাইল ফোনসহ আরো একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। রোগীর স্বজনরা জানান, সাগরসহ অনেক দালাল আছে হাসপাতালে যারা রোগী ভাগিয়ে নেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়মিত চুরি করে। ডিএসবির কঠোর নজরদারী থাকার পরও কি ভাবে রোগীর স্বজনদের মোবাইল ও টাকা চুরি হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category