• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে হনুমানের হামলায় আহত- ১০, ঘাতক হমুমান আটক

Reporter Name / ২৬৮ Time View
Update : সোমবার, ১৭ মে, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: অবশেষে সাধারণ মানুষকে কামড় দিয়ে আহত করা দলছুট হনুমানটিকে আটক করেছে বন বিভাগ। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে এ হনুমানটিকে আটক করা হয়। এর আগে গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার দুপুর পর্যন্ত রহনপুর পৌর এলাকা ও আলিনগর ইউনিয়নের বিলাঞ্চলে কমপক্ষে ১০ জনকে কামরে আহত করে হনুমানটি। এদের মধ্যে গুরতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছে হনুমানটি। উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় জমিয়ে ছবি তোলা ও বিভিন্ন প্রকার খাবার দেয়ার চেষ্টা করলে হনুমানটি ক্ষুদ্ধ হয়ে উৎসুক জনতার উপরে হামলা চালিয়ে আহত করে।
এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, হনুমানটিকে বিরক্ত না করতে এবং জনসাধারণকে সাবধানে চলাফেরা করার জন্য পৌর এলাকার বেশ কিছু জায়গায় মাইকিং করা হয়। পরবর্তী রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা হনুমানটিকে রহনপুর রেলস্টেশন থেকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category