• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বাঘায় অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ২৫৪ Time View
Update : বুধবার, ২৬ মে, ২০২১

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় অবৈধভাবে পুকুর খননের দায়ে রাজিব হোসেন নামের এক ছাত্রলীগ নেতার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলার তুলশীপুর এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদন্ড করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ফসলী জমি নষ্ঠ করে পুকুর খনন করা সম্পৃর্ণভাবে নিষিদ্ধ ঘোষনা করেছেন সরকার। তার পরেও গোপনে পুকুর খনন করছিল মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর গ্রামের ফরমান আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রাজিব হোসেন। তার ভেকু দ্বারা পুকুর খননের বিষটি নজরে পড়ে প্রশানের। পরে পুকুর মালিক রাজিব হোসেনকে ডাকা হলে তিনি অনুমতি না নিয়ে পুকুর খনন করার বিষয়টি শিকার করেন। তারপর তাকে পুলিশের মাধ্যমে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে হাজির করা হয়। পরে তার ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca