• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নাচোলে খাস জমি দখল করে পাকা বাড়ি নির্মানের অভিযোগ, প্রশাসনের নজরদারি প্রয়োজন।

Reporter Name / ৩৪৩ Time View
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাস জমি দখল করে পাকা বাড়ি নির্মানের সেই ওই জায়গার ওপর থাকা একটি প্রায় ২০হাজার টাকা মূল্যের জাম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়াগেছে। এলাকাবাসী ও সরেজমিনে দেখাগেছে নাচোল উপজেলা হামিদপুর গ্রামের সরকারী খাসজমি ভূমি দস্যুরা দখল করে পাকা বাড়ি নির্মান শুরু করছে। ইতিমধ্যে তারা একটি প্রায় ২০হাজার টাকা মূল্যের জাম কেটে আত্মসাৎ করেছে এবং আরো ২টি আম ও কদম গাছের ডাল ছেটে ফেলেছে বলে এলাবাসী মোস্তফা ও শুকুর আলী জানায়।
জানাগেছে, নাচোল-আমনুরা মেইন রোডের পাশে হামিদপুর-সূর্যপুর রাস্তার মোড়ে হামিদপুর গ্রামে পন্ডিতপুর মৌজার ৪১৮নং দাগে ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কাওসার আলী ও আবুল কাশেম প্রায় ১০/১২শতক সরকারী খাস জায়গা দখল করে ইটের গাথুনি দিয়ে পাকা বাড়ি নির্মান শুরু করেছে। এলকাবাসী বাধা দিলেও ভূমি দস্যুরা বাঁধা উপেক্ষা করে তড়িঘড়ি কওে বাড়ি নির্মান কাজ করেই চলেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় যখন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে ৭দিনের বিশেষ লকডাউন চলছে। প্রশাসন যখন লকডাউন বাস্তবায়ন করতে ব্যস্ত আর সেই সুযোগে তারা গাছ কেটে তড়িঘড়ি করে ভবন নির্মান শুরু করছে। এই বাড়ী নির্মানের বিষয়ে কাওসার ও আবুল কাশেম এর সাথে যোগাযোগ করা হলে তারা জানাই এই জায়গায় আগে থেকে টিনের বেড়া দিয়ে বাড়ি ছিল এখন ইট দিয়ে নির্মান করছি। লিজ নিয়ে বাড়ি করছে কিনা জানতে চাইলে তারা এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি।
এবিষয়ে জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি অবহিত হয়েছি। জেলা পরিষদের জায়গা ভোগদখল করতে হলে অবশ্যই লীজ গ্রহন করে করতে হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।এব্যাপারে ভারপ্রাপ্ত নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)খাদিজা বেগম এর সাথে মোবাইল যোগাযোগ করা তিনি জানান আমাকে ওই জায়গার তথ্য দেন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca