• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ৭ জুন, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।সোমবার (০৭জুন) সকাল ৯টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা এলাকার মহানন্দা নদীর ঘাটে লাশটি ভেসে উঠে।
এ বিষয়ে ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯ টার দিকে কাঞ্চনতলা মহানন্দা নদীর ঘাটে এক পা বিহীন, পরনে লাল গেঞ্জি পড়া,এক ব্যক্তির গলিত লাশ ভেসে ওঠে।
অপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধারের কার্যাক্রম চালাচ্ছে। ধারণা করা হচ্ছে লাশটি ৪-৫দিন আগের হতে পারে এবং লাশটি ফুলে-ফেঁপে ফুলে ফেঁপে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca