• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

আদালতের রায় অমান্য করে স্টেটের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৫৭ Time View
Update : বুধবার, ৯ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আদালতের রায় অমান্য করে শ্রী শ্রী শ্যাম রায় বিগ্রহ স্টেট (মহান্ত স্টেট) এর জমি দখল করে ঘর নির্মাণ ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (৯ জুন) দুপুরে গোমস্তাপুর উপজেলার মহান্ত স্টেটের রহনপুর প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহান্ত স্টেটের স্বত্বাধিকারী মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারীর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিদারি অংশীদার হিসেবে প্রায় ৪৫০ বছর ধরে এই সম্পত্তি মহান্ত স্টেটের আওতায় ভোগদখলে রয়েছে। এমনকি গোমস্তাপুর উপজেলার গোঙ্গলপুর মৌজার ১৪.৪৭ একর ফসলী জমির বিষয়ে মামলা হলে ১৯৮৭ সালের ২৮ জানুয়ারী মহান্ত স্টেটের পক্ষে রায় দেন মহামান্য আদালত। এরপরেও জমিটি দখলে নিতে নানারকম হুমকি ও পায়তারা করতে থাকে কুচক্রী মহল।

সংবাদ সম্মেলনে শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন, পৈত্রিক সূত্র ও মহামান্য আদালতের রায়ের প্রেক্ষিতে আমাদের ভোগদখলে রয়েছে। কিন্তু গত কয়েকদিন থেকে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিজান সরেজমিনে গিয়ে জমিটি খাস বলে ঘোষণা দেয়। পরে সেই জমিতে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এর আগে সার্ভেয়ার মিজানুর রহমান জমিটি বাবদ ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। তা দিতে অস্বীকৃতি জানালে জমিটি সরকারি খাসভুক্ত বলে দখলের নানা ফন্দি করতে থাকে। এবিষয়ে ইউএনও মহোদয়কে জানালেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

১৯৮৭ সালে মহান্ত স্টেটের পক্ষে রায় হওয়ার পরেও জেলা প্রশাসক কোন আপিল করেনি জানিয়ে মহান্ত স্টেটের স্বত্বাধিকারী মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন, ১৯ মে ভূমি অফিসে গিয়ে জমির সকল কাগজপত্র প্রদান করলেও পরেরদিন জমিতে খুঁটি পুতে দখল করার চেষ্টা অব্যাহত রাখে উপজেলা ভূমি অফিস। জমির রেকর্ড, সকল কাগজপত্র ও আদালতের রায় থাকলেও এসব জাল বলে উড়িয়ে দেন সার্ভেয়ার মিজান। বিষয়টি জেলা প্রশাসককেও লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছে।

অভিযোগ করে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্য ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে সরকারকে কয়েক হাজার বিঘা জমি বিভিন্ন কাজে দিয়ে সহযোগিতা করলেও সরকারের কিছু দুষ্ট কর্মকর্তার দ্বারা নানা হয়রানির শিকার হচ্ছি। এমনকি মহান্ত স্টেটের জমিতে নির্মাণাধীন বাড়ি সম্পকে কোন কিছু না জানলেও তা ভাংচুরের অভিযোগ এনে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়।

এবিষয়ে গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিজানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মহান্ত স্টেটের উত্তরাধিকারী শ্রী শ্যাম রায় চক্রবর্তীসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca