• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

বড়াইগ্রামে পরকীয়ার বলি সেই অন্তঃসত্ত্বা শাহিনুর, আসামী গ্রেফতার

Reporter Name / ৩৭৩ Time View
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

দেলোয়ার হোসেন লাইফ, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধু শাহীনুর খাতুন (৩৫)কে গলা কেটে হত্যার আসামী মতিউর রহমান (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা এগারোটার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের। তিনি আরো জানান, পরকীয়ার জন্যে ঘৃণা ও ক্ষোভে বশীভূত হয়ে প্রতিশোধ থেকে এই হত্যাকান্ড ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। হত্যাকান্ডের শিকার শাহিনুর খাতুনের স্বামী রাশিদুল ইসলাম অভিযুক্ত হত্যাকারী মতিউরের স্ত্রী আছমা খাতুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরই জেরে প্রতিশোধ নিতেই ৩জুন রাত ১২ টার দিকে মতিউর তার গরুর ঘাসকাটা হাসুয়া নিয়ে রাশেদের বাড়িতে যায়। এ সময় বাড়ীর পাশে মাদারের বৈঠকি গান চলছিলো। পরিবারের অন্যন্য সদস্যরা তখন সেখানেই ছিলো। এ সুযোগে মতিউর কৌশলে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ৮ মাসের গর্ভবতী শাহিনুর খাতুনকে হাসুয়া দিয়ে জবাই করে। শাহিনুরের মৃত্যু নিশ্চিত করার জন্য তার ২ পায়ের রগ কেটে দেয়। তদন্তে সম্পৃক্ততা পেয়ে প্রাপ্ত তথ্যাদি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় এই হত্যা কান্ডের সাথে জড়িত মতিউর রহমানকে তার নিজ বাড়ি উপজেলার ভবানীপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category