• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ভোলাহাটে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-২

Reporter Name / ৩৯২ Time View
Update : সোমবার, ১৪ জুন, ২০২১

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ফুটানী বাজার সোনার বাংলা এনজিও’র সামনে পাকা রাস্তার উপর হতে ৯৭ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চামুশা গ্রামের মোঃ খালেসুর ছেলে মোঃ আমিন আলী(২৭) ও মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (২১) ।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান ,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

মোঃ ইসমাইল হক ০১৭৪৪ ৮২৬৬৭৮

ভোলাহাট উপজেলা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca