• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার, দায় স্বীকার করে এএসআই সৌমেনের জবানবন্দি

Reporter Name / ৬৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় তিন খুনের ঘটনায় করা মামলার একমাত্র আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায় (১৪ জুন) সোমবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বেলা সোয়া একটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হকের খাস কামরায় তাঁর জবানবন্দি নেওয়া হয়।

আদালতের পেশকার এম এ আলীম এ তথ্য নিশ্চিত করে বলেন, জবানবন্দির পর সৌমেন রায়কে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বেলা একটার দিকে পুলিশের কড়া পাহারায় সৌমেন রায়কে আদালত চত্বরে নেওয়া হয়। এ সময় সৌমেনের মাথায় হেলমেট, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পিঠমোড়া করে হাতকড়া পরানো ছিল। তাঁকে দ্রুত বিচারকের খাসকামরায় নিয়ে যাওয়া হয়।

১৩ জুন কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। এই তিনজন হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের আমির আলীর মেয়ে আসমা খাতুন (৩৪), আসমার ছেলে রবিন (৬) ও একই উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামের শাকিল খান (২৩)। রবিন আসমার সাবেক স্বামীর সন্তান।

তিনজনকে গুলি করে হত্যার অভিযোগে আসমার তৃতীয় স্বামী এএসআই সৌমেন রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার সৌমেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসমার সঙ্গে শাকিলের সম্পর্ক ছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca