• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিবগঞ্জের বিনোদপুরে খোন্দা মোড় যাত্রী ছাউনির উদ্বোধন ও মাস্ক বিতরণ

Reporter Name / ৭৫৭ Time View
Update : রবিবার, ২০ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা মোড় যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। ১৯ জুন শনিবার বিকেলে খোন্দা মোড় যাত্রী ছাউনির উদ্বোধন শেষে দোয়া করা হয়। স্বাস্থ্য বিধি মেনে উদ্বোধন পরবর্তি করেনা ভাইরাস সম্পর্কিত সতকর্তা মুলক মতবিনিময় ও লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ-২ ও অনন্ত গ্রুপ থেকে উপহার হিসেবে প্রাপ্ত মাস্ক বিতরণ করেন ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. শিমুল এমপি মানুষের মুখে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি সকলকে সরকারি ও জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের নির্দেশনা মেনে চলার আহবান জানান। এ ছাড়াও সকলকে মাস্ক পরে বাইরে বের হতে বলেন। স্বাস্থবিধি মেনে সকলকে চলাচলের জন্যও আহবান জানান ডা. শিমুল এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca