• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ঈমামের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, ঈমাম পলাতক

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ভরত রায় প্রত্যয়
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের চিরিরবন্দরে সাড়ে ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয় ২২ জুন মঙ্গলবার।

পরদিন ২৩ জুন বুধবার চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা মামলা করেন। যাহার মামলা নং ২৭। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত আসামি ধরা পড়েনি।

অভিযুক্ত আসামী উপজেলার ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ি ডাঙ্গাপাড়ার বাবু ইসলামের পুত্র ফয়সাল আহমেদ শুভ (২০)। সে দগড়বাড়ি জামে মসজিদের ঈমাম।

মামলা সূত্রে জানাযায়, ২২ জুন সকাল সাড়ে ৮ ঘটিকায় বিভিন্ন ছলে সাড়ে ছয় বছরের শিশুটিকে মসজিদের ঈমাম থাকার কক্ষে নিয়্র যান অভিযুক্ত আসামী ঈমাম ফয়সাল আহমেদ শুভ। এরপর শিশুটিকে জোরপূর্বক নগ্ন করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। একসময় শিশুর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করেন শিশুটিকে। পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য একাধিকবার শিশুর মাকে মুঠোফোনে কথা বলেন অভিযুক্ত আসামীর পরিবার। কিন্তু তাতে অসম্মতি প্রকাশ করেন শিশুর মা।

শিশুর মা জানিয়েছেন, ধর্ষণ চেষ্টার শিকার হওয়ার পর তাঁর মেয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। পরে নিয়্র আসেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শিশুর অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে তবে ভয় কাটেনি শিশুটির।

মামলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও আসামিকে ধরতে পারেনি পুলিশ। তবে ওই মামলার দায়িত্বে থাকা এস.আই ইমদাদূর রহমান জানান, আসামীকে দ্রুত গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বৃহস্পতিবার আদালতে শিশুটির জবানবন্দি নেওয়া হবে। একাধিকবার এলাকায় গিয়েও আসামিকে পাওয়া যায়নি বলে জানান কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca