• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

বাগমারায় ইউপি সদস্যর ফেন্সিডিল সেবনের ভিডিও ভাইরাল

Reporter Name / ৪৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুর রহমান সরকার এর ফেন্সিডিল সেবনের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আগর আলী নামের একটি ফেসবুক আইডে ওই ভিডিও পোস্ট করা হয়। এরপর বিপুল সংখ্যক শেয়ার হলে সোমবার (২৮জুন) দুপুরেই ভাইরাল হয়ে যায় এটি।

মাহাবুর রহমান সরকার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং ওই ওয়ার্ড আ’লীগেরও সভাপতি। একজন রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধি হওয়া সত্বেও তার ওই মাদক সেবনের ভিডিও এলাকায় সমালোচনার ঝড় তুলেছে।

ভিডিওতে দেখা যায়, সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া শিকদারী এলাকার মাদক ব্যবসায়ী মাহাবুর এর বাড়ির ভেতর বারান্দায় চৌকিতে বসে ফেন্সিডিল সেবন করছে আ’লীগ নেতা ও ইউপি সদস্য মাহাবুর সরকার। এরপর সেখান থেকে উঠে তিনি জানালার তাকে রাখা একটি জগ হাতে নিয়ে আবার রেখে দেয়। এরপর বাড়ির মালিক মাদক ব্যবসায়ী মাহাবুর আরো একটি ফেন্সিডিলের বোতল থেকে আরেক বোতলে ঢেলে দেয় ইউপি সদস্য মাহাবুর সরকার কে। তিনি সেটিও সেবন করলেন দাঁড়িয়ে থেকে এমন দৃশ্য ভিডিওতে দেখা যায়। ফেসবুক আইডিকে তার ওই ভিডিও আপলোড করে তাকে গ্রেফতার এবং দল থেকে বহিস্কারের দাবি জানিয়ে স্ট্যাটাস দেয়া হয়। তিনি ক্ষমতার দাপটে বাগমারাকে মাদকের আখড়া বানিয়েছেন এমন কথাও উল্লেখ করা হয় ওই স্ট্যাটাসে।

এদিকে একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে মাদক সেবী হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান আ’লীগ নেতৃবৃন্দ। তিনি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলে তারা দাবি করেছেন। এর আগে এক কৃষক লীগ নেতাকে গাঁজা চাষের দায়ে পুলিশ গ্রেফতার করলে পরে দলীয় ভাবে তাকে বহিস্কার করা হয়।

এদিকে অভিযুক্ত আ’লীগ নেতা ও ইউপি সদস্য মাহাবুর রহমান সরকার তার ‘মাহাবুর সরকার মেম্বার’ নামীয় ফেসবুক আইডিতে ওই ঘটনার প্রতিবাদ জানান। তিনি তার দেয়া স্ট্যাটাসে দাবি করেন, আমাকে রাজনৈতিক ভাবে দুর্বল করার জন্য একটি ফেক আইডি থেকে সুপার এডিট করে আমার নামে যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম ও সাধারন সম্পাদক প্রধান শিক্ষক বকুল খরাদি জানান, আমরাও মাহাবুর মেম্বরের ওই রকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। দলীয় ভাবে বিষয়টি তদন্ত করা হবে। মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে উপজেলা কমিটির সঙ্গে আলোচনা করে তার বিষয়ে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার জানান, এর আগে লোক মুখে তার মাদক সেবনের কথা শুনেছি। বর্তমানে ভিডিওতে দেখলাম। তদন্ত সাপেক্ষে প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিবে বলে তিনি মন্তব্য করেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফ আহমেদ জানান, এক্সপার্ট দিয়ে ওই ভিডিও পরীক্ষা নিরিক্ষা করে ঘটনার সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca