• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

বাংলাদেশ সেনাবাহিনীতে ভুয়া চাকুরীর দেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ১ জন গ্রেফতার

Reporter Name / ৪২৩ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

সিরাজগঞ্জ সদরের মোঃ রইস উদ্দিন(৫৮) বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকুরী দেওয়ার কথা বলে একই জেলার উল্লাপাড়া থানার মোঃ আলম সরকার (৪৪), পিতা মৃত শের আলী সরকার, সাং-হাওড়া এর কাছ হতে ৫,০৫,০০০/-(পাঁচ লক্ষ পাঁচ হাজার) টাকা নেয়। পরবর্তীতে চাকুরী দিতে ব্যর্থ হলে টাকা গুলো ফেরŤ না দিয়ে আত্নসাত করে। গ্রামের অসহায়-গরীব-দিন মুজুর-খেটে খাওয়া মানুষের সহয় সম্বল বিক্রির অর্থ, কষ্টার্জিত অর্থ অথবা ঋণের টাকা টাকা দিয়ে একটি চাকুরীর আসায় প্রতারক চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছে পরিবারটি। পরবর্তীতে ভুক্তভোগি পরিবারটি র‌্যাব-১২,সিরাজগঞ্জ এর কাছে প্রতারকে গ্রেফতারের আকুতি জানায়।

এর ধারাবাহিকতায় ৩০/০৬/২০২১ তারিখ রাতের প্রথম প্রহর ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন থানা রোড় সয়াগোবিন্দ আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এক প্রতারক কে গ্রেফতার করে হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রইস উদ্দিন(৫৮), পিতা- বক্স সরকার, সাং-থানা রোড় সয়াগোবিন্দ, থানা ও জেলা- সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই প্রতারক দীর্ঘদিন যাবত জনগনের সাথে চাকুরী দেবার নামে প্রতারনা করে টাকা আত্নসাত করে আসছিল বলে যানায়।

গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category