• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে পথচারী ও ব্যবসায়ীর জরিমানা, সেনাবাহিনীর টহল

Reporter Name / ৪১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে দুই পথচারী ও দুই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন সরকার ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।

জানা গেছে, চৌদ্দগ্রাম বাজারের ওয়াপদা রোডে একটি সুতা দোকান খোলা রাখার দায়ে ৩ হাজার টাকা, মহাসড়কের পাশের একটি দোকানে কাস্টমার বসিয়ে চা বিক্রির দায়ে ৫ হাজার টাকা ও বিনা কারণে বাজারে ঘুরাঘুরির দায়ে দুই পথচারীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আল আমিন সরকার দৈনিক আলোকিত বাংলাদেশ কে জানান, লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো। তাই চৌদ্দগ্রামের সকল মানুষকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।

অপরদিকে সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশনের ৪৪ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন জোবায়ের হোসেন এর নেতৃত্বে একটি টিম চৌদ্দগ্রাম ও কাশিনগর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেন। এসময় হ্যান্ডমাইকে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। করোনা প্রতিরোধে সকলে ঘরে থাকার ও জরুরি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।

এছাড়াও চৌদ্দগ্রাম থানা পুলিশ ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশকে লকডাউন বাস্তবায়নে মহাসড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca