• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ সেলিম গ্রেফতার

Reporter Name / ৪০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মুহাম্মাদ মহাসিনঃ

রাজধানীর অদূরে ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শেখ সেলিম (৫১)। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে ২২ লাখ টাকা।

র‌্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে
ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজ এলাকায় একটি অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব-১০ সূএে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শেখ সেলিম (৫১)। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা জেলার নবাবগঞ্জ, কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca