• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

ঝালকাঠিতে লকডাউনের ২য় দিনে মোবাইল কোর্টে ৭টি মামলা ও ২৬০০ টাকা জরিমানা

Reporter Name / ১২৬২ Time View
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসন। সরকারের নির্দেশিত দোকানপাট ছাড়া খুলতে দেয়া হচ্ছেনা অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছেনা। তার পরেও কোনও না কোনও অজুহাত দেখিয়ে বা কোনও অজুহাত ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা সরকারের নির্দেশ অমান্য করার চেষ্টা করছেন যারা, তাদেরকে আইনের আওতায় আনছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোক্তার হোসেন বলেন, করোনার সংক্রমন থেকে লোকজনকে মুক্ত রাখতে সরকারের নির্দেশ মেনে চলার জন্য প্রশাসন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যারা সরকারের নির্দেশ উপেক্ষা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে ২ জুলাই শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে ১৬ জনের বিরুদ্ধে ৭টি মামলা দেয়া হয়েছে এবং ২ হাজার ৬শ’ টকা জরিমানা করা হয়েছে। ১লা জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। সারা দেশে ভয়াবহ অবস্থায় মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনেও দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। তাই কোন মানুষ নিজেকে করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category